Logo
Logo
×

নগর জুড়ে

অনেক ভাই-বোনের লাশ নিয়ে দৌঁড়াইছি : সফি উদ্দিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ এএম

অনেক ভাই-বোনের লাশ নিয়ে দৌঁড়াইছি : সফি উদ্দিন

নাসিক নির্বাচনে ১৪নং ওয়ার্ডের লাটিম মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. সফি উদ্দিন প্রধান গতকাল উকিল পাড়া হোসিয়ারী এসোসিয়েসন এর মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের লাটিম মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. সফি উদ্দিন প্রধানের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

গতকাল সোমবার (৩ জানুয়ারী ) রাত ৯ টা নাসিক ১৪নং ওয়ার্ড নন্দীপাড়া ডি.এন.রোড এলাকায়  উকিল পাড়া হোসিয়ারী এসোসিয়েসন এর মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন  জন্যপ্রিয় কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মো. সফি উদ্দিন প্রধান।

 

এ সময় মতবিনিময় সভায় হোসিয়ারী এসোসিয়েসন এর নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, হিন্দু, মুসলিম বুঝি না, কাধে কাধ  মিলিয়ে করোনা যোদ্ধা সফি ভাইকে বিজয় করব। তিনি করোনা কালিন আমাদের পাশে থেকে অনেক সাহায্য ও সহযোগিতা করেছেন, আমাদের এই ওয়ার্ড থেকে সফি উদ্দিন কে হারাতে দেবনা, আমরা আগামী ১৬ তারিখে সফি উদ্দিন এর লাটিম মার্কায় ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয় করব। এ সময় কাউন্সিলর প্রার্থী সফি উদ্দিন প্রধান বলেন,  আমার মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে আপনাদের সেবা করে গেছেন এবং এখনও করছেন।

 

আমি করোনা সময় আপনাদের অনেক সেবা করেছি, অনেক ভাই-বোনের লাশ নিয়ে দৌড়াইছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে ,আল্লাহর দিকে চেয়ে এবার আমার লাটিম মার্কায় একটি ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কখনও  জুলুম করি নাই, কাউর উপর অত্যাচার করি নাই, আমি সব সময় আপনাদের সেবা করেছি। র্দীঘ ১২ বছর ধরে আপনাদের সেবা করছি তাই এবারও আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আগামী ১৬ তারিখে আমার লাটিম মার্কায় একটি করে ভোট দিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন