Logo
Logo
×

নগর জুড়ে

মিথ্যা প্রতিশ্রুতি কখনও দেইনি: আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৭:০৩ এএম

মিথ্যা প্রতিশ্রুতি কখনও দেইনি: আইভী

গতকাল আসন্ন নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী গতকাল ৭নং ওয়ার্ডের কদমতলী,নয়াপাড়া, নাভানাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকা প্রতীকের ব্যাপক গণ সংযোগ করেন। ছবি: মেহেদী হাসান।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মেয়র হিসেবে কখনও নারায়ণগঞ্জবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি।

 

প্রতিটা ওয়ার্ডে প্রচুর উন্নয়ন কাজ হয়েছে। আমি কখনও মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি, অন্যায় কাজ করিনি চাঁদাবাজি সন্ত্রাসী করিনি। সবকিছু মিলিয়ে জনগন আমাকে রায় দিবে।’

 


সোমবার (৩ জানুয়ারি) প্রচারণা চলাকালীন সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি দিনভর নগরীর ৬ ও ৭ নন্বর ওয়ার্ডে প্রচারণা চালান। আইভী জানান, তার এবারের স্লোগান সবুজ শ্যামল নারায়ণগঞ্জ।

 

আগামীর পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমার এবারের স্লোগান সবুজ শ্যামল নারায়ণগঞ্জ। এই সবুজ শ্যামল নারায়ণগঞ্জের পাশাপাশি জনগণকে আমার পানির সুব্যবস্থা করে দিতে হবে।

 

যে কাজগুলো চলমান সেগুলো শেষ করা এবং প্রতিটি ওয়ার্ডের চাহিদামত কাজ করে দেওয়া, মাঠ করা, শিশু বান্ধব নগরী করাই আমার প্রাধান্য। এদিকে একটা বড় খাল খনন হচ্ছে। এটা সাড়ে পাঁচ কিলোমিটার, এটার কাজ এখনও চলমান। এরকম চলমান কাজগুলো সম্পন্ন করাই আমার মূল লক্ষ্য।’

 


আইভী বলেন, ‘আমি বিগত পাঁচ দিন ধরে প্রচারণা চালাচ্ছি। আমি যেখানেই যাচ্ছি মুক্তিযোদ্ধা, এলাকাবাসী, আমাদের দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে এসে দাঁড়াচ্ছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন