Logo
Logo
×

নগর জুড়ে

বঙ্গবন্ধুর খুনির ভাইকে আর কাউন্সিলর হতে দেয়া হবে না: আনোয়ার হোসেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৯:২৯ পিএম

বঙ্গবন্ধুর খুনির ভাইকে আর কাউন্সিলর হতে দেয়া হবে না: আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রর্থী হাজী সেলিম খান এর ঘুড়ি মার্কা’র প্রচারনায় কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন।

Swapno

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনিকে আর ভোট দিয়ে নির্বাচিত করবেন না। বঙ্গবন্ধুর খুনি ওই কিসমত হাসেমের সহদোর শকু কি ভাবে এই শেখ হাসিনার বাংলাদেশে কাউন্সিলর নির্বাচিত হয় আমি জানিনা। ১২ নং ওয়ার্ড থেকে এই খুনিদেরকে আর আপনারা ভোট দিবেন না। ১২নং ওয়ার্ডের  আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হাজী সেলিম খান তাকে আপনারা ঘুড়ি প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত কবেন।

  
মঙ্গলবার ( ৪ জানুয়ারি) দুপুরে ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সমর্থিত কাউন্সিলর পদ-প্রার্থী মো. সেলিম খানের ঘুড়ি মার্কায় প্রচারণায় গিয়ে বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। 

 

আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জের মানুষ ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভি। আপনারা নৌকা মার্কায় ভোটদিয়ে আইভিকে বিশাল ব্যবধানে জয়যুক্ত করবেন। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সমম্পাদ মির্জা আজম এমপি এই নারায়ণগঞ্জের সিটি নির্বাচনের দায়িত্বে রয়েছেন। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে এবং  নারয়ণগঞ্জের মহানগর আওয়ামীলীগ থেকে হাজী সেলিম খানকে সমর্থন দিয়েছি।

 

কাউন্সিলদের সমর্থন করার কোন সুযোগ ছিলো না। বিশেষ কারনে এই সেলিম খান কে সমর্থন দেও্রয়া হয়েছে। দুঃখের বিষয় লজ্জার বিষয় ১২নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর খুনি কিসমত হাসেম তার ভাই অনেক বার নাকি কাউন্সিলর নির্বাচিত হয়েছে। সুতারাং আমরা কোন খুনিকে কাউন্সিলর হিসাবে দেখতে চাইনা। 

 

তিনি আরো বলেন, অনুরোধ থাকবে সব বিভিদ ভুলে গিয়ে হাজী সেলিম খানকে নির্বাচিত করবেন। এই খানে খুনির কোন জায়গা হবে না। আজকে যে খুনির পক্ষে বিগত দিনে এই কাউন্সিলরের পক্ষে কাজ করেছে হোক সে মন্ত্রি হোক সে এমপি যত বড় ক্ষমতাশালী লোক হোক তার বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা ব্যবস্থা করবেন বলে আমরা বিশ্বাস করি। এই খনির এই খানে কাউন্সিলর হওয়ার সুযোগ নেই। কোন ভাবে এই খুনিকে কাউন্সিলর হতে দেয়া হবে না। এই অঞ্চলের মানুষ অন্তত পক্ষে মানবেনা। 

 

বিগত দিনে এই খানে জবরদস্তি করা হয়েছে ভয় দেখানো হয়েছে। এখানে আওয়ামীলীগের নেতাদের উপর অনাচার করা হয় নির্যাতন করা হয়। আপনাদের ভুলে গেলে চলবে না। শেখ হাসিনার ছায়া যত দিন নারায়ণগঞ্জে আছে, এই ছায়া চলে গেলে এক মিনিটও আপনারা অবস্থান করতে পারবেন না। বাংলাদের একমাত্র অভিবাভক হচ্ছে শেখ হাসিনা। এখানে কোন জোড় চলবেনা। প্রসাশন এই ১২নং ওয়ার্ডের প্রতি নজর রাখছে। এই ওয়ার্ডে কোন খুনির স্থান হবে না। এই ১২নং ওয়ার্ড কোন খুনির হবে না এটা স্পষ্ট কথা। প্রিয় আওয়ামীলী ও মহানগর আওয়ামীলীর নেতা কর্মী আপনারা নৌকার পক্ষে ও সেলিম খানের পক্ষে এই ঘুযড়ি মার্কায় দারেদারে ভোট প্রার্থনা করে সেলিম খানের জয় নিশ্চিত করবেন। আমরা কেন্দ্রীয় নেতারা সব সময় আপনাদেও পাপশে আছি। সারা জীবন থাকবো।

 

এই খানের বিষয় জননেত্রী শেখ হাসিনাকে অবহিতি করা হয়েছে। তিনি বলেছেন ব্যবস্থা নেয়া হবে। সুতারাং ভয় পাওয়ার কোন কারন নেই। আপনাদেও কাছে আমি অনুনেয় বিনিনয় করছি এই যে আমাদের যে মেয়র প্রার্থী আছে সেলিনা হায়াত আইভি ও কাউন্সিলর প্রার্থী হাজী সেলিম খানকে নিরবিধায় ভোট দিবেন।   

 

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান ভাষানী, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির হোসেন মোল্লা, যুবলীগের সাধারন সম্পাদক মো. জাবেদ মিয়া, ১২নং আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের নারায়নগঞ্জ জেলা সভাপতি ওবায়েদ খানসহ আরো অনেকে।   

 

গতকাল বিকেল তিনটার দিকে খানপুর ১২নং ওয়ার্ডের সেলিম খানের বাড়ির সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, গণসংযোগকালে কর্মী ও সমর্থকদের ঘুড়ি মার্কার শ্লোগানে শ্লোগানে মূখরিত হয় আশপাশ। শত শত কর্মী ও সমর্থক নিয়ে ঘুড়ি প্রতীকের ফেস্টুন- ব্যানারে সু-সজ্জিত হয়ে অত্র ওয়ার্ডের ব্যাপক গণসংযোগ করেন তিনি। পরে প্রার্থীর বাড়ির সামনে এসে শেষ হয়।  


সমাজ সেবক হাজী সেলিম খান বলেন, আপনারা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন। যাতে আপনারা নাগরিক সুবিধাগুলো পান। ওয়ার্ডবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই এবার ওয়ার্ডবাসী পরিবর্তন চায়। আল্লাহ আমাকে নির্বাচিত করলে প্রথমেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে। লেখাপড়ারসহ নতুন প্রজন্মকে খেলাধূলায় অব্যস্থ করা হবে। মাদকমুক্ত ওয়ার্ড করাই হবে আমার মুল লক্ষ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন