সফিউদ্দিন প্রধান যোগ্য কাউন্সিলর প্রার্থী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ১০:৪৪ পিএম
সফিউদ্দিন ভাল মানুষ, আমরা সেই ভাল মানুষটির পক্ষে ভোট চাইতে ঐক্যবদ্ধ হয়ে নেমেছি। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধায় নাসিক ১৪নং ওয়ার্ডের ভূইয়ারবাগ, দেওভোগ পানি ট্যাংকী ও একতা সড়ক এলাকায় কাউন্সিলর প্রার্থী সফি উদ্দিন প্রধানের লাটিম মার্কা প্রতীকের গণসংযোগ কালে এসব কথা বলেন অত্র এলাকার ময়-মুরব্বী ও পঞ্চায়েত কমিটিরা।
গণ সংযোগে উপস্থিত ছিলেন, বাইতুল মাহফুজ জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন, বাইতুল মামুন জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী নাছির শেখ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মনির হোসেন, হাজী তালুব খান, হাজী মো.আলমগীর খান, হাজী খায়ের খান, হাজী বিপ্লব শেখ, হাজী আলী হোসেন, হাজী মো. জমজম, হাজী জোহা, মো. মাসুম, শামীম সহ এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষ।
এ সময় অত্র ওয়ার্ডের মুরব্বীরা আরও জানান, সফি উদ্দিন বিগত সময় এই ওয়ার্ডের অনেক উন্নয় করেছেন। করোনার সময় মানুষ যখন রাস্তায় বের হয়নাই তখন এই সফি উদ্দিন মানুষের পাশে এসে দাড়িয়ে ছিলেন, যাদের খাবার ছিল না তাদের ঘরে ঘরে রাতের আধারে খাবার পৌছে দিয়েছে। আমরা এই করোনা যোদ্ধা সফি উদ্দিনকে কাউন্সিলর হিসেবে আবারও দেখতে চাই। তাই আগামী ১৬ জানুয়ারী সফি উদ্দিন প্রধানের লাটিম মার্কায় ভোট দিয়ে তাকে অত্র ওয়াডের্র সেবা করার সুযোগ দিন। এদিকে গণ সংযোগ কালে দেওভোগ পানি ট্যাংকীর এলাকার ভোটাররা বলেন, এই ওয়ার্ডে যে ৫ জন্য কাউন্সিলর প্রার্থী নির্বাচনে দাড়িয়েছে তাদের মধ্যে সফি উদ্দিন প্রধান এক জন যোগ্য কাউন্সিলর প্রার্থী। আমরা ১৬ তারিখে সফি উদ্দিনের লাটিম মার্কায় বিপুল ভোটে বিজয় করব ইনশাল্লাহ।


