Logo
Logo
×

নগর জুড়ে

সদর থানায় সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেপ্তার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:৩৪ এএম

সদর থানায় সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেপ্তার
Swapno

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী আজিজুর রহমান রিপনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার ৩ জানুয়ারি আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করে পুলিশ।  

 

মামলা সূত্রে জানা যায়, আসামি আজিজুর রহমান রিপন পাওনা টাকা পরিশোধের শর্তে অভিযোগকারী বরাবর বিগত ২৬-০১-২০১৯ তারিখে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেক নং ১৩১০৮০৭ এ ২৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন।

 

অভিযোগকারী চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে জমা প্রদান করলে তা ৩০-০১-২০১৯ তারিখ অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হয়। অতঃপর অভিযোগকারী ২৪-০২-২০১৯ তারিখে আসামির বরাবর লিগ্যাল নোটিশ প্রদান করেন। আসামি উক্ত লিগ্যাল নোটিশ ২৫-০২-২০১৯ তারিখে প্রাপ্ত হয়।

 

লিগ্যাল নোটিশ প্রাপ্ত হয়েও আসামি অভিযোগকারীর পাওনা টাকা পরিশোধ না করায় অভিযোগকারী অত্র মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আসামিকে পলাতক রেখে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক এসএম মাসুদ জামান।

 

সেই সাথে আসামিকে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন আদালত এবং সেই জরিমানার অর্থ আদায় করে অভিযোগকারীকে প্রদানের নির্দেশ দেন। মামলার রায় ঘোষণার প্রায় এক বছর পরে আসামি আজিজুর রহমান রিপন কে গ্রেপ্তার করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন