Logo
Logo
×

নগর জুড়ে

নৌকার জয় নিয়ে ঘরে ফিরবো : জসিম উদ্দিন মৃধা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:৫৫ এএম

নৌকার জয় নিয়ে ঘরে ফিরবো : জসিম উদ্দিন মৃধা

নাসিক ১৭নং ওয়ার্ডের পাইকপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ ও পথ সভা করেছেন নারায়ণগঞ্জ গম চাউল আড়ৎদার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন মৃধার নেতৃত্বে পাইকপাড়াবাসী।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ ও পথ সভা করেছেন নারায়ণগঞ্জ গম চাউল আড়ৎদার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন মৃধার নেতৃত্বে পাইকপাড়াবাসী।

 

গতকাল পাইকপাড়া ছোট কবরস্থান থেকে গণ সংযোগ শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মিছিল ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা। মিছিল ও গণসংযোগ শেষে নিতাইগঞ্জ মোড়ে সংক্ষিপ্ত পথসভায় আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা বলেন, নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সফল মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আমরা পাইকপাড়াবাসী বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশা আল্লাহ। আগামী ১৬ জানুয়ারী নৌকার জয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশা আল্লাহ।

 

মিছিল, গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব খালিদ হাসান, গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম মোল্লা, মিনহাজুল কাদির মিমন, জিয়াউদ্দিন মৃধা, জিতু মৃধা, মোখলেছুর রহমান, হাসান আহমেদ, রাগীব হাসান ভূইয়াসহ এলাকার কয়েকশ’ জনতা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন