Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক নির্বাচনে কারো পক্ষে হেফাজতের সমর্থন নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৭:০৮ এএম

নাসিক নির্বাচনে কারো পক্ষে হেফাজতের সমর্থন নেই
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন সংগঠনটি। মঙ্গলবার (৪ জানুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানান হয়।

 

বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে হেফাজতের আর কোনো কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই।

 

এমন কি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ গ্রহন করে। কিংবা সমর্থন করে তাহলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়।

 

এর সাথে হেফাজতের কোনো যোগসূত্র নেই। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসূল, কুরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন