আধুনিক না’গঞ্জ গড়তে মেয়র আইভীর বিকল্প নাই : ভবানী শংকর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৭:৩১ এএম
গতকাল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ,মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় তারা ২২নং ওয়ার্ড বন্দর বাজার,খানবাড়ি,নবীগঞ্জ ,কদমরসুল দরগা হয়ে ৩টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে মিছিল ও গনসংযোগ করেন।
পরে নবীগঞ্জ ষ্ট্যান্ডে এসে পথসভায় রুপ নেয়। এ সময় পথসভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্টজন হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভী। তাইতো প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা দিয়েই বলেছিলেন আমার আইভীর খবর কি। সরকারের উন্নয়নের বারতা না’গঞ্জে মেয়র আইভীর কর্মকান্ড দেখলেই বুঝা যায়।
আধুনিক নারায়ণগঞ্জ গড়তে মেয়র আইভীর বিকল্প নাই তাই আপনারা স্বাধীনতার প্রতিক মেয়র আইভীকে নৌকা প্রতিকে ভোট দিন। এ সময় ছাত্রলীগ নেতা শফিউল্লাহ মিয়া বাবু ও যুবলীগ নেতা হিমেল খানের তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম,বর্তমান সাধারন সম্পাদক শাহীন মাহমুদ,সমমনা সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক গোবিন্দ সাহা,দীপক ভৌমিক,এহতেসাম করিম খোকা,জহিরুল ইসলাম মিন্টু,মো. নুরুল ইসলাম,লিটন মল্লিক,হবু দা,রাজলক্ষী প্রমূখ।


