Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জের নতুন ডিসি মঞ্জুরুল হাফিজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০২:৪৫ পিএম

নারায়ণগঞ্জের নতুন ডিসি মঞ্জুরুল হাফিজ
Swapno

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

 

বর্তমান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে সড়ক ও জনপথ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম আল-আমিন ও শাহিন আরা বেগম। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

গত বছরের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোস্তাইন বিল্লাহ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন