Logo
Logo
×

নগর জুড়ে

সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নাগরিক কমিটি ও সাংস্কৃতিক জোটের গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:১৩ পিএম

সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নাগরিক কমিটি ও সাংস্কৃতিক জোটের গণসংযোগ
Swapno

আজ বিকেলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ করেছে। নাগরিক কমিটি ও সাংস্কৃতিক জোট ভিন্ন ভিন্ন প্রচারপত্র নিয়ে যৌথভাবে নগরের ১২ নং ওয়ার্ডের চাষাড়া, খনপুর ও ডনচেম্বার এলাকায় প্রচারণা চালায়। এ সময় প্রচারণায় উপস্থিত ছিলেন ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু, জিয়াউল ইসলাম কাজল, এড. প্রদীপ ঘোষ বাবু, এড. আওলাদ হোসেন, শাহীন মাহমুদ, সালাহউদ্দিন আহমেদ,নূরুল ইসলাম, পিন্টু সাহা, গবিন্দ সাহা, অভি জাহিদ, জহিরুল ইসলাম মিন্টু প্রমূখ। 

 

গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রচারণা ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সাংস্কৃতিক জোট প্রচারপত্রে উল্লেখ করে, ‘সন্ত্রাসের জনপদের তকমায় সারা দেশে পরিচিতি পেয়েছে নারায়ণগঞ্জ। দেশে অধিকতর বৈদেশিক মূদ্রার যোগানদাতা হয়েও সবসময় অবহেলা আর বৈষম্যের শিকার হয়েছে নারায়ণগঞ্জের মানুষ। শহরকে নিরাপদ রাখার প্রয়োজনে স্থানীয় সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হয়েছে অব্যহত ভাবে। হত্যা-খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ভূমিদস্যুতা, দখলদারিরত্ব অব্যাহত রেখেছে একটি চিহ্নিত দুর্বৃত্তচক্র।’

 

তারা আরো বলেন যে, ‘আমাদের এ নগরকে নিরাপদ ও বাসযোগ্য রাখার লড়াইয়ে আমাদের সাথে সামনে থেকে লড়াই করছেন ডা. সেলিনা হায়াত আইভী। তিনি কোন অপশক্তির সাথে আপোষ করেন নি। দুর্বৃত্তদের রক্তচক্ষুকে ভয় পান নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পরে তিনি বিগত দশ বছরে বিভিন্ন প্রতিবন্ধকতা সত্বেও নগর ও নগরবাসীর উন্নয়নে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে চলেছেন। অনের কাজই আজ দৃশ্যমান, অনেক গুলো চলমান রয়েছে। বর্তমান ও সামগ্রীক বাস্তবতায় আজকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে আবারো মেয়র নিবাচিত করার জন্য দল-মত নির্বিশেষে নারায়ণগঞ্জের সকল নগরবাসীকে আহ্বান জানাই।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন