Logo
Logo
×

নগর জুড়ে

১৫ নম্বর ওয়ার্ডে রাসেলকে জয়ী করার আহবান জানান হেলাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৪৮ এএম

১৫ নম্বর ওয়ার্ডে রাসেলকে জয়ী করার আহবান জানান হেলাল

গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এইচ এম রাসেলের গণসংযোগ করা হয়।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এইচ এম রাসেলের প্রচারণায় গণসংযোগ করা হয়। বুধবার বিকেলে টানবাজার সিটি কলোনী এলাকায় এ গনসংযোগ করা হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।  

 

এসময় তিনি বলেন, রাসেল করোনাকালিন সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে সামাজিক মূলক কাজ করে মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছে। আমি এই ওয়ার্ডের মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এবার এখানকার পরির্তন চান। সেই সাথে ১৫ নম্বর ওয়ার্ডবাসি তাদের জনপ্রতিনিধি হিসেবে নতুন প্রার্থীকে বেছে নিতে চান। তাই আমি মনে করি নতুন প্রার্থী হিসেবে রাসেল ভোটার আস্থা অর্জন করতে পেরেছে।

 

তাই আমি বলব আপনারা রাসেলকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তার মাধ্যমে এই এলাকার আরও উন্নয়ন হবে। তাকে সব সময় কাছে পাইবেন। ভোটারদের উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী রাসেল বলেন, আমি আপনদের পরিবারের একজন। গরিব বড়লোক কারও চেহারায় থাকে না। মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাড়ানোর ইচ্ছা থাকতে হবে। এখন অনেকে আসবে। আমি আপনাদের ঘরে ঘরে এসেছি, আপনাদপর কথা শুনেছি। আপনারা যতবার আমায় ডেকেছেন ততবার আপনাদের পাশে এসেছি।

 

আপনারা আমাকে নির্বাচিত করলে পাচ বছরে দেখবেন আমি আপনাদের পাশে দাড়াই কীনা। করোনার সময় সরকার এত ত্রান দিয়েছে। আপনারা কতজন তা সঠিকভাবে পেয়েছেন। তিনি আরও বলেন, আমরা রাজনীতি করে টাকা কামাই করা শিখিনি। আমরা মানুষের সুখ দুঃখে পাশে দাড়াতে শিখেছি। আপনাদের সময় এসেছে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার। আমি আপনাদের মাঝে সেবক হয়ে কাজ করতে চাই। আশা করি আপনারা আমাকে নির্বাচিত করে সেই সুযোগ দিবেন।

 

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ নেতা গাজী মো. লিটন, মো. কালাম, শান্ত,ফতুল্লা থানা তাতীলীগের আহবায়ক মিলন মোল্লা, যুগ্ম আহবায়ক মির্জা ইস্কেন্দা,টুটুল ভৌমিক, মুকুল সহ সর্বস্তরের মানুষ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন