১৫নং ওয়ার্ডে মানুষ পরিবর্তন চায়: কাউন্সিলর প্রার্থী রকি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৫০ এএম
সেবা যাবে বাড়ি বাড়ি মার্কা এবার ঠেলা গাড়ি এই স্লোগানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাকসুদ হোসেন রকি গণসংযোগ করে মানুষের কাছে গিয়ে ভোট চান। বুধবার বিকেলে ১৫ নম্বর ওয়ার্ডের র্যালি বাগান এ গণসংযোগ করা হয়।
এসময় কাউন্সিলর প্রার্থী রকি বলেন, আমি মানুষের কাছে গিয়ে অনেক ভলো সারা পাচ্ছি। সেই সাথে ভোটারদের কাছে গিয়ে জানতে পেরেছি তারা এবার পরিবর্তন চান। আর আমি সেই পরিবর্তনের বার্তা নিয়ে প্রতিটি মানুষের ধারে ধারে যাচ্ছি। তারাও আমাকে আনন্দের সাথে গ্রহন করছে।
তিনি আরও বলেন, আমি ১৫ নম্বর ওয়ার্ডকে উন্নত নাগরিক সেবা দেয়ার লক্ষে কাজ করে যাবো। মানুষ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করলে আমর ওয়ার্ডে সেবক রকি নামে একটি মোবাইল অ্যাপ চালু করবো। যার মাধ্যমে আমাদের ওয়ার্ডের মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবে।
এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে ওয়ার্ডবাসি প্রত্যায়নপত্র আবেদন করতে পারবেন। সেই সাথে ১৫ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ জরুরী সেবা গুলো ফায়ার সার্ভিস,এ্যাম্বুলেন্স, ব্লাড ডোনেশন গ্রুপ, পুলিশ, র্যাব, ট্রেনের সময় সূচি গুরুত্বপূর্ণ তথ্য এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।


