Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ হবে মডেল নগরী: সিরাজুল মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৫৪ এএম

নারায়ণগঞ্জ হবে মডেল নগরী: সিরাজুল মামুন
Swapno

নারায়ণগঞ্জ হবে মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল বাসযোগ্য একটি নগরী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

 

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪ নং এবং ৫ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন। মামুন বলেন, আগামী ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটির ভোটাররা নগরবাসীর সামগ্রিক উন্নতির লক্ষ্যে দেওয়াল ঘড়ির পক্ষে রায় দিবেন।

 

আমি আমাদের দল খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। সেবার জন্য নগরভবন উন্মুক্ত থাকবে সবসময়।  

 

তিনি বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার এত বছর পরেও কাঠামোগত কিছু উন্নয়ন ছাড়া নগরীর পরিবেশ, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে তেমন কোনো উন্নতি হয়নি। আমরা পরিবর্তনের স্লোগান নিয়ে ময়দানে এসেছি। ইনশাল্লাহ জনগণ পরিবর্তনের পক্ষে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিবে। তিনি আরো বলেন, আমাদের দলীয় ফোরাম আছে।

 

আমাদের মুসল্লী ভাইয়েরা আছে। যাকাতের টাকা আছে। অন্যান্য সাধারণ দান আছে এর বাইরেও আমাদের সমর্থকরা আছেন। আমাদের থাকার পরেও যদি হতদরিদ্র মানুষের কোনো উন্নয়ন না হয় তাহলে আমাদের থাকার দরকার নেই। আমরা যেকোনো ভাবে ফান্ড তৈরি করবো এবং তাদের জন্য কাজ করবো।

 

বর্তমান জনপ্রতিনিধিরা মানুষের জীবনের চাহিদাগুলো পূরণে ব্যর্থ হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলীল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, শ্রমিক মজলিসের সভাপতি হাজী নুর হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলমসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন