Logo
Logo
×

নগর জুড়ে

বিআরটিসির মান বেড়েছে: চেয়ারম্যান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১০:০২ এএম

বিআরটিসির মান বেড়েছে: চেয়ারম্যান
Swapno

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, ‘চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকে বিআরটিসির প্রতিটি বিভাগে সুষ্ঠু জবাবদিহিতা নিশ্চিত করেছি। এতে করে বিআরটিসির মান আগের থেকে অনেক বেড়েছে।

 

বাস ডিপোর ম্যানেজারদের থেকে প্রতিটি গাড়ির হিসাব একটা একটা করে বুঝে নিয়েছি।বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, ‘চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকে বিআরটিসির প্রতিটি বিভাগে সুষ্ঠু জবাবদিহিতা নিশ্চিত করেছি। এতে করে বিআরটিসির মান আগের থেকে অনেক বেড়েছে।

 

বাস ডিপোর ম্যানেজারদের থেকে প্রতিটি গাড়ির হিসাব একটা একটা করে বুঝে নিয়েছি। আগে হেড অফিসে অনেক ভোগান্তির শিকার হতে হতো, এখন তা হয় না। সেবার মান আগের থেকে বেড়েছে।’ বুধবার (৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে বিআরটিসি বাস ডিপোতে ড্রাইভিং প্রশিক্ষণ ভবনের উদ্বোধন শেষে এইসব কথা বলেন তিনি। ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শুধু প্রশিক্ষণ নিলেই হবে না।

 

নিজের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুধু ড্রাইভিং শিখলেও হবে না, সেফ ড্রাইভিং কিভাবে করতে হয় তাও জানতে হবে এবং করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিআরটিসি বাস ডিপো ও ট্রেনিং সেন্টারের ম্যানেজার অপারেশন ইঞ্জিনিয়ার শাহরিয়ার বুলবুল, বিআরটিসি মতিঝিল বাস ডিপোর ম্যানেজার অপারেশন ইঞ্জিনিয়ার মাসুদ তালুকদার, বিআরটিসি যাত্রাবাড়ী বাস ডিপোর ম্যানেজার অপারেশন শাহীনুল ইসলাম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন