Logo
Logo
×

নগর জুড়ে

লড়াই পরিবর্তনের: তৈমুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১০:১২ এএম

লড়াই পরিবর্তনের: তৈমুর

গতকাল সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্তী তৈমুর আলম খন্দকার।

Swapno

‘পরিবর্তনের লক্ষ্য’ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

 

বুধবার (৫ জানুয়ারি) সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘এখন মানুষ পরিবর্তন চায়। এই লড়াই পরিবর্তনের লড়াই। ১৮ বছরের পুঞ্জিভূত ক্ষোভের লড়াই। এই লড়াই থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না।

 

কাঙ্খিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে ১৮ বছরের পুঞ্জিভূত দুর্নীতি, ক্ষোভ মুক্ত করা হবে। সিটি কর্পোরেশন হবে গণমুখী ও জনগণের সিটি কর্পোরেশন।’ তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ইতিহাস লড়াইয়ের ইতিহাস। এইখানে সরকারের কোনো মদদ কাজে আসে না।

 

সিটি কর্পোরেশনে বিগত সময়ে ফ্ল্যাট ও দোকান বরাদ্দে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ তোলেন স্বতন্ত্র এই প্রার্থী। তৈমুর বলেন, ‘জলাবদ্ধতা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, মশার দুর্ভোগের কারণে আমাকে জনগণ ভোট দেবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারচুপি নিয়ে কথা বলার সময় এখনও আসে নাই। যার পায়ের তলায় মাটি আছে তার বাধাতে কাজ হয় না। ডরে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন