Logo
Logo
×

নগর জুড়ে

‘আপনেরে ভোট না দিলে বেঈমানি হইবো’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১০:৫৬ এএম

‘আপনেরে ভোট না দিলে  বেঈমানি হইবো’

গতকাল দুপুরে বন্দরে ভোট প্রার্থনা গেলে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন নারী ভোটাররা। ছবি : মেহেদি হাসান।

Swapno

‘আপনে যেই কাজ করছেন ভোট তো আপনেরেই দিমু। আপনের ভোট চাওন লাগবো না। আপনেরে ভোট না দিলে তো বেঈমানি হইবো।

 

’ বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ভোট প্রার্থনা গেলে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে এই কথা বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ষাটোর্ধ্ব বৃদ্ধা কহিনুর বেগম। তার পাশেই দাঁড়িয়ে থাকা পঞ্চাশোর্ধ্ব আকলিমা বলেন, ‘আমরা ২০১১ থেকেই আপনেরে ভোট দিয়ে আসতেছি।

 

তখনও দিছি, এখনও ভোট দিমু। এই এলাকার সবতে আপনেরে ভালো জানে। ভোট দিবো না ক্যান? আপনেরেই ভোট দিবো।’ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন গত দুইবার নির্বাচিত সিটি মেয়র ও বর্তমান সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী। ভোট চেয়ে বেড়াচ্ছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে। তাকে দেখে ঘর থেকে ছুটে আসছেন নারী-পুরুষ ও শিশুরা। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আইভী।

বিভিন্ন ওয়ার্ড ঘুরে আইভীর জনপ্রিয়তার প্রমাণও পাওয়া গেছে। সাধারণ এলাকাবাসী বলছেন, গত ১০ বছরে এলাকাগুলোতে অনেক উন্নয়ন কাজ হয়েছে। বিশেষ করে রাস্তা ও ড্রেন হয়েছে সব জায়গায়। যেসব পথে জুতা পরে হাঁটা যেতো না সেখানেও এখন আরসিসির পাকা সড়ক। এতে সন্তুষ্ট এলাকাবাসী। আবারও আইভীকেই ভোট দেওয়ার কথা বলেন তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন