১২নং ওয়ার্ডে মানুষ পরিবর্তন চায়: কাউন্সিলর প্রর্থী হাজী সেলিম খান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০২:৫৩ পিএম
কাউন্সিলর প্রার্থী হাজী সেলিম খানের কর্মি সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড। প্রতিদিন সকাল থেকেই কর্মি সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটা প্রার্থনা করছেন আওয়ামীলীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী হাজী সেলিম খান। দম ফেলার সময় নেই তার। ওয়ার্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চসে বেড়াচ্ছেন তিনি। পাশে থেকে কর্মি সমর্থকরা দিচ্ছেন শ্লোগান, সেলিম ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম, মায়ের কোলে শিশুর ডাক ঘুড়ি মার্কা জিতে যাক, মা-বোনদের বলে যাই ঘুড়ি মার্কায় ভোট চাই। বিভিন্ন শ্লোগানে উৎসব মূখর হয়ে উঠেছে তার নির্বাচনী প্রচারনা। গতকাল তিনি খানপুর মেইন রোডে নির্বাচনী প্রচারনা চালান। এসময় ভোটারদের ব্যাপক সারাও পাচ্ছেন সেলিম। যেখানেই যাচ্ছেন মানুষের ঢল নামছে।
কাউন্সিলর প্রার্থী হাজী সেলিম খান বলেন, আপনারা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন। যাতে আপনারা নাগরিক সুবিধাগুলো পান। ওয়ার্ডবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই এবার ওয়ার্ডবাসী পরিবর্তন চায়। আল্লাহ আমাকে নির্বাচিত করলে প্রথমেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে। লেখাপড়ারসহ নতুন প্রজন্মকে খেলাধূলায় অব্যস্থ করা হবে। মাদকমুক্ত ওয়ার্ড করাই হবে আমার মুল লক্ষ। সেলিম আরো বলেন, আমি আপনাদের সুখ দু:খের সাথী হতে চাই। এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
এদিকে কেন্দ্রের নির্দেশ থাকলেও নির্বাচনী প্রচার-প্রচারনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ বা মহানগর আওয়ামীলীগের কোন নেতা কর্মি পাশে পাচ্ছেন না সেলিম খান। বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন সেলিম খানের প্রচারনায় আসেন। এসময় মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও এড. মাহমুদা মালা ছাড়া আর কাউকে দেখা যায়নি। আর একমাত্র ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন টুলু পাশে রয়েছেন। ওয়ার্ডের সাধারন সম্পাদক মনির হোসেন মোল্লা মাঝে মাঝে এসে সময় দিচ্ছেন। তবে কেন্দ্রের নির্দেশ যারা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানাগেছে।


