Logo
Logo
×

নগর জুড়ে

৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আনিসকে ট্রাকচালক ইউনিয়ন এর সমর্থন

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ১২:৫৯ পিএম

৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আনিসকে ট্রাকচালক ইউনিয়ন এর সমর্থন

গতকাল নাসিক ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আনিসকে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার ব্যাপক সমর্থন জানায়।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আনিসুর রহমানকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার নেতৃবৃন্দ।

 

শুক্রবার (৭ জানুয়ারী) বিকালে ৫নং ওয়ার্ডের সাইলো গেট এলাকাস্থ অত্র ইউনিয়নের কার্যালয়ে উঠান বৈঠকে সর্বসম্মতিক্রমে সাইলো শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার সাবেক সভাপতি আলহাজ্ব আনিসুর রহমানকে সমর্থন জানিয়ে আগামী ১৬ জানুয়ারী নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার নেতৃবৃন্দ তাদের সাবেক সভাপতি আলহাজ্ব আনিসুর রহমাসেনর পক্ষ্যে সমর্থণ জানিয়ে প্রত্যেক সদস্য ও তাদের পরিবারকে ঠেলাগাড়ী প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

 

তারা বলেন, আনিসুর রহমান একজন সাধারণ মানুষ। তিনি গত দুই বছরে করোনাকালীন সময়ে আমাদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়েছেন। এছাড়াও তিনি শ্রমিকদের কল্যাণে সম সময় কাজ করে থাকেন। যখনই তাকে আমরা স্মরণ করি তখনই সে আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। তাই যে ব্যক্তিকে ডাক দিলেই কাছে পাওয়া যায় আগামী সিটি নির্বাচনে আমরা তাকেই চাই। আমরা সকল পন্য পরিবহন শ্রমিকরা ঠেলাগাড়ী প্রতীকের পক্ষে আছি এবং ১৬ তারিখ তাকে ভোট দিয়ে বিজয়ী করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।  

 

বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার সভাপতি আলহাজ্ব কবির হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক হাজী মিজানুর রহমান সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদক হাজী আ: রশিদ শিকদার, প্রতিষ্ঠাতা সদস্য আ: রহিম, ফিরোজ, নুর হোসেন নুরু, নজরুল ইসলাম, মোক্তার হোসেন, মোহন সরকার, আব্দুল জব্বার, আব্দুস সোবহান, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম রিপন, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নুর হোসেন (রুমী), যুগ্ন সম্পাদক সোহরাব উদ্দিন (কালু), সহ-সম্পাদক মো. নুর নবী, সাংগঠনিক সম্পাদক মো: নায়েব আলী, অর্থ সম্পাদক আলহাজ্ব মো: মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মো: নুর হোসেন (মুরব্বী), প্রচার সম্পাদক মো: মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো: বাচ্চু মিয়া, কার্যকরী সদস্য আব্দুল মান্নান, আব্দুল কুদ্দুস, মো: শরীফ হোসেন, মো: ফনা মিয়া, মো: আনোয়ার হোসেন, মো: হাফিজ উদ্দিন (হাবে) ও সদস্য জাকির হোসেন সহ বিপুল সংখ্যক ট্রাক চালক-হেলপার প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন