Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে মাসুম বিল্লাহর উঠান বৈঠক অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০২:২২ পিএম

১৪নং ওয়ার্ডে মাসুম বিল্লাহর  উঠান বৈঠক অনুষ্ঠিত
Swapno

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মুফতী মাসুম বিল্লাহ’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারী) বাদ এশা নগরীর দেওভোগ পানির টাংকি স্কুল মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব হযরত মাওলানা গাজী আতাউর রহমান এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাসিক মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ।

 

প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিজস্ব রাজনীতি করে কাউকে অনুসরণ করে রাজনীতি করে না। সারা দেশে পঞ্চম ধাপে যে নির্বাচন হয়েছে এর মধ্যে আওয়ামীলীগের নৌকা মার্কা প্রার্থীর চেয়ে তাদের বিদ্রোহী প্রার্থীরা বেশী বিজয়ী হয়েছে। তার কারণটা কি? কারণ হলো যে আওয়ামীলীগের নৌকার প্রার্থীরা টাকা দিয়ে মনোনয়ন কিনে নিয়েছে। জনগণ তো তাদের পছন্দ করেই না। তাদের কর্মীরাও তাদেরকে পছন্দ করে না।

 

যখন তারা মাঠে গেছে তাদের কর্মীরা তাদের একসেপ্ট করে নাই। বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়েছে। যারা শক্তি ও বিভিন্ন কায়দা কৌশুল করে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে তারাই শুধু নিরাপদে বিজয়ী হয়েছে। তাছাড়া আর কেউই নিরাপদে বিজয়ী হতে পারে নাই। এটাই হলো তাদের রাজনীতি। জনগণের প্রত্যাশা কি এটা তাদের দেখার বিষয়না। তাদের দেখার বিষয় হলো তাদের কাছ থেকে কালো টাকা নেও এবং মনোনয়ন দেও। তারা কোটি কোটি টাকা ব্যয় করে মনোনয়ন নিয়ে নির্বাচনে গিয়ে কি করবে? মানুষের সম্পদ লুটপাট করবে। রাষ্ট্রের সম্পদ লুটপাট করবে। এই যে উন্নয়নের কথা বলা হয়। কোনো জনপ্রতিনিধি কি নিজের পকেটের টাকা খরচ করে উন্নয়ন করে? তাহলে তারা উন্নয়ন করে কিভাবে? এগুলো রাষ্ট্রের টাকা। জনগণের টাকা। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রার্থী এখানে যে কয়জন আছে তাদেরকে খারাপ বলবো না।

 

কিন্তু আমরা চ্যালেজ্ঞ দিয়ে বলতে পারবো আমাদের প্রার্থী সবচেয়ে শ্রেষ্ঠ প্রার্থী। তিনি সকল নাগরিকের জন্য নিরাপদ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক হযরত মাওলানা দ্বীন ইসলাম, সদস্য সচিব মোঃ জাহাঙ্গির কবির, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারী সুলতান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসাইন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মোঃ খালিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন, সেক্রেটারী মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন ও অর্থ সম্পাদক হাজী মোঃ মনিরসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন