Logo
Logo
×

নগর জুড়ে

১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৩:৪২ পিএম

১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল গণসংযোগ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিষ্টি কুমড়া মার্কা গণসংযোগ করে প্রচারণা চালিয়েছেন। এসময় তার প্রচারণা জনসমূদ্রে পরিণত হয়। শুকবার বিকেলে নগরীর পাক্কা রোড এলাকায় এই গণসংযোগ করে। যা পরে দেওভোগ ঘুরে বেপারি পাড়া হয়ে ১ নং বাবুড়াইল দিয়ে পাক্কা রোড এসে শেষ হয়।

 

গণসংযোগ শেষে কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসালাম বলেন, আমি ১৬ নম্বর ওয়ার্ডের মুরুব্বিদের অনুরোধে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। সেই সাথে সর্বস্তরের মানুষের দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছি। মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চায়। আমার পক্ষে মানুষের গণজোয়ার বইছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন পেশি শক্তির কাছে হার মানবেন না। সেই সাথে আপনারদের কাছে অনেকে টাকার বান্ডিল নিয়ে আসবে তাদেরকে আপনারা প্রত্যাখান করবেন। টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করবেন না।

 

ভোটের মাধ্যমে পরিচ্ছন ক্লিন ইমেজের ব্যক্তিকে নির্বাচিত করুন। সেই যেই হোক। আমি আপনাদের মাঝে সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমার মিষ্টি কুমড়ায় ভোট দিয়ে সেবাক করার সুযোগ দিবেন। এসময় অন্যান্য বক্তারা বলেন, সাইদুল ইসলাম করোনার আগে থেকে মানুষের জন্য সেবা মুলক কাজ করেছে। তার মত ক্লিন ইমেজের ব্যক্তিকে আমরা নির্বাচিত করে সেবক হিসেবে পেতে চাই। ১৬ নম্বর ওয়ার্ডের কোন পেশি শক্তি আমরা দেখতে চাই না।

 

সাইদুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও করোনার সময় মানুষের জন্য সাহায্য সহযোগিতা করেছে। তাই আমরা তাকে নির্বাচিত করতে চাই। আর এজন্য তার পক্ষে কাজ করে যাচ্ছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন