নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সমানে রেখে গণসংযোগ করেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাড. তৈমূর আলম খন্দকার (হাতি প্রতীক)। শুক্রবার (৭ জানুয়ারি) বন্দরের ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ২৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামীলীগের সংসদ সদস্য এস এম আকরাম, বন্দর উপজেলা চেয়ারম্যান বিএনপির আতাউর রহমান মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির দেলোয়ার হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির এহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির মাকসুদ হোসেন, স্বতন্ত্র নির্বাচনে জয়ী ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম টিটু, বন্দর থানা বিএনপির সভাপতি নুর উদ্দিন, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ চাচ্ছে তাই প্রার্থী হয়েছি। জনগণ তাদের মনের মত প্রার্থী পেয়েছে বলে আজ স্বেচ্ছায় ঝাকে ঝাকে মানুষ নেমে পড়েছে। আমি যেখানে যাই শুধু আগের দিন জানিয়ে দেই তারাই সবাইকে নিয়ে সমন্বয় করে তারা থাকেন। এখানে আজ আমি গণজোয়ার দেখেছি। এই গণজোয়ার পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।


