Logo
Logo
×

নগর জুড়ে

১১নং ওয়ার্ডে রিয়েল’র ঠেলাগাড়ি মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৮:৩৩ পিএম

১১নং ওয়ার্ডে রিয়েল’র ঠেলাগাড়ি মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডে’র হাজীগঞ্জ বাজার সংলগ্ন এ. বি. এম সাইফুল হাসান রিয়েল এর ঠেলাগাড়ী মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু এই ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় সাজনু বলেন, সাইফুল হাসান রিয়েল একজন তরুন সমাজ সেবক। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছে। আপনারা জানেন করোনার মহামারীর সময় রিয়েল এই ওয়ার্ডের যারা কর্মহীন হয়ে পরেছিল তাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিয়েছিল। করোনা কালিন মাস্ক স্যানিটাইজার বিতরনসহ জিবাণু নাশক স্প্রে করেছিল রিয়েল।

 

 জন্মনিবন্ধন, করোনা টেস্ট ও করোনার টিকা রেজিস্ট্রেশন মশক নিধনসহ এসব কাজ খুবই দক্ষ ভাবে করেছে বা করে যাচ্ছে। ওর জন্য দোয়া রইল আল্লাহ যেন রিয়েলের মনের আশা পূরন করেন। রিয়েল এই এলাকার সন্তান। ১৬ তারিখ আপনারা রিয়েলকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ওয়ার্ডবাসীর মতে সিটি কর্পোরেশনের এই ১১নং ওয়ার্ড তুলনামূলক ভাবে সবচেয়ে অবহেলিত উন্নয়ণ বিমুখ। তাই উন্নয়নের সার্থে সৎ যোগ্য প্রার্থী রিয়েল ভাইকেই আমরা চাই। বিশেষ করে করোনাকালীন সময় রিয়েল ভাই নিজ অর্থায়নে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিয়েছেন। আমাদের পাশে ছিলেন। সুখে দু:খে রিয়েল ভাই আমাদের খোঁজখবর রাখেন। তিনি একজন জনদরদী ও সমাজসেবক।   

 

কাউন্সিলর প্রার্থী রিয়েল, বলেন, ১১নং ওয়ার্ডের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। মাদক মুক্ত সমাজ গঠন করা হবে। নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ওয়ার্ডের জনগণের নাগরিক সেবা নিশ্চিত করা হবে। অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। বিগত দিনে আপনাদের  পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব । এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন