১১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সেলিম আহমেদ হেনার ব্যাপক প্রচারণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৭:০০ পিএম
নাসিক নির্বাচনকে ঘিরে রাত-দিন প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক করছেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম আহমেদ হেনা।
জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করেই গণসংযোগ, প্রচার-প্রচারনা আর উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অত্র ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সেলিম আহমেদ হেনা । অন্যান্য ওয়ার্ডের মত ১১নং ওয়ার্ডেও চলছে নির্বাচনের উৎসব মুখর পরিবেশ।
এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ট্রাক্টর প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ হেনা। একজন স্বচ্ছ ও সুন্দর মনের মানুষ সেলিম আহমেদ হেনা তার কর্ম ও দক্ষতা দিয়ে ভোটারদের মন জয় করছেন। সোমবার নির্বাচনকে ঘিরে রাত-দিন প্রচার-প্রচারনা ও উঠান বৈঠক করছেন সেলিম আহমেদ হেনা। ওয়ার্ড আওয়ামীলীগের নেতা- কর্মী এবং ওয়ার্ডবাসীকে সু-সংগঠিক করে তাদেরকে নিয়ে নির্বাচনী মাঠ ঘুরে বেড়াচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
এদিকে গণসংযোগ আর উঠান বৈঠক করে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ হেনা। এই ওয়ার্ডে একাধিক প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও এ মুহুর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ট্রাক্টর প্রতীক নিয়ে সেলিম আহমেদ হেনা এমনটাই জানাগেছে ভোটারদের সাথে কথা বলে।


