Logo
Logo
×

নগর জুড়ে

আইভীর নৌকার প্রচারণায় সাবেক সাংসদ ফরিদুন্নাহার-লাইলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৭:২৯ পিএম

আইভীর নৌকার প্রচারণায় সাবেক সাংসদ ফরিদুন্নাহার-লাইলী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী।

 

মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময়ে পথসভায় বক্তব্য দেন ফরিদুন্নাহার লাইলী।

 

পথসভায় বক্তব্যে ফরিদুন্নাহার লাইলী বলেন, দেশের অভূতপূর্ব উন্নয়নের কারণে মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। দেশে উন্নয়নের ধারাবাহিকতা চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আইভী নারায়ণগঞ্জের মানুষের মন জয় করেছেন। নির্বাচনে মানুষ তাদের রায় দিয়ে নৌকাকে বিজয়ী করবে।

 

ফরিদুন্নাহার লাইলী আরও বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষ বরাবরের মতো আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে। নারায়ণগঞ্জ এর প্রতিটি রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এখন উন্নয়নের ধারাবাহিকতার জন্য আবারও আইভীকে জননেত্রী নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দেখতে চান।

 

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রাসেল , লেখক ও কবি জামাল উদ্দিন সবুজ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন,আওয়ামীলীগ নেতা মো. শাহ্ আলম, মো. আমির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন