Logo
Logo
×

নগর জুড়ে

১১নং ওয়ার্ডের নারী ভোটারদের পছন্দের প্রার্থী সেলিম আহমেদ হেনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৭:৩১ পিএম

১১নং ওয়ার্ডের নারী ভোটারদের পছন্দের প্রার্থী সেলিম আহমেদ হেনা
Swapno

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড  আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সেলিম আহমেদ হেনা ১১নং ওয়ার্ডের নারী ভোটারদের পছন্দের প্রার্থী। নারী ভোটারদের কাছে একজন সহজ সরল ও সৎ এবং যোগ্য ব্যক্তি হিসেবেই পরিচিত আলহাজ্ব সেলিম আহমেদ হেনা । 

 

মঙ্গলবার ( ১১ জানুয়ারি ) বিকেলে ১১নং ওয়ার্ডের আইটি স্কুলের মোড়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  এসময়ে উঠান বৈঠকে নারী ভোটাররা কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ হেনাকে সমর্থন দেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী করার আশা ব্যক্ত করেন। 

 

এসময়ে মিসেস জেসমিন আহমেদ নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং প্রচার-প্রচারণা চালাচ্ছি। এ নির্বাচন করতে গিয়ে কিন্তু আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আপনারা নারী ভোটারের কিন্তু আমাদের মূল শক্তি। এ নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী ১৬ জানুয়ারি ট্রাক্টর মার্কায় সেলিম আহমেদ হেনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। 

 

জানাগেছে, ১১নং ওয়ার্ডে একাধিক প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচন করলেও সবার চেয়ে সহজ সরল ও সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত আলহাজ্ব সেলিম আহমেদ হেনা। নারী ভোটাররা মনে করেন এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সেলিম আহমেদ হেনা সাহসী ভূমিকা রাখতে পারবে। তাই নারী ভোটারদের একমাত্র পছন্দের প্রার্থী হলেন সেলিম আহমেদ হেনা। এ নির্বাচনে নারী ভোটাররা তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন