গতকাল দুপুরে বৃহত্তর মাসদাইর এলাকা থেকে সংগ্রামী যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে মিছিল বের করে।
নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ওসমানের ডাকে বিশাল মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান। সোমবার (১০ জানুয়ারী) দুপুরে বৃহত্তর মাসদাইর এলাকা থেকে সংগ্রামী যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিজান বলেন, শামীম ওসমান আওয়ামী লীগের একজন কান্ডারী। দলের মধ্যে তিনি ত্যাগী, পরীক্ষিত এবং আদর্শবান নেতা হিসেবে পরিচিত। তার সমর্থকের সংখ্যা অনেক। দলের মধ্যে শামীম ওসমান অন্যরকম একজন ব্যক্তিত্ব। শামীম ওসমানকে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত একজন নেতা হিসেবে বলা হয়। বিশেষ করে আদর্শের প্রশ্নে যারা অবিচল।
যারা নীতির প্রশ্নে সবসময় সচেতন তাদের মধ্যে প্রথম কাতারে শামীম ওসমানের নামই আসবে। মিজানুর রহমান মিজান আরো বলেন, বিশেষ করে পঁচাত্তরের পর থেকে আওয়ামী লীগের সংকটকালীন সময়গুলোতে শামীম ওসমান তার এলাকায় যেমনভাবে সংগঠনকে গোছানোর কাজ করেছেন, তেমনিভাবে সারাদেশে নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয়স্থলে তিনি পরিণত হয়েছেন। শামীম ওসমানের যে বিষয়টি নিয়ে তৃণমূল সবচেয়ে বেশি উচ্ছ্বসিত তা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি তার আনুগত্য, বিশ্বাস এবং অকৃপণ কৃতজ্ঞতা।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজী আল মামুন, মোঃ মন্টু, মোঃ মোক্তার, মোঃ টিটু, মোঃ মিন্টু, মোঃ সাঈদ, মো. বাবু প্রমুখ।


