Logo
Logo
×

নগর জুড়ে

প্রধানমন্ত্রীর প্রার্থী আইভীকে জয়ী করবো: জসিম উদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৯:০৬ এএম

প্রধানমন্ত্রীর প্রার্থী আইভীকে জয়ী করবো: জসিম উদ্দিন

গতকাল বিকেলে নগরীর পাইকপাড়া ছোট কবরস্থানের সামনে প্রচারণায় গেলে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ গম চাউল আড়ৎদার মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন মৃধা।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নাসিক ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ গম চাউল আড়ৎদার মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন মৃধা।

 

মঙ্গলবার বিকেলে নগরীর পাইকপাড়া ছোট কবরস্থানে গেলে তখন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় জসিম উদ্দিন জানান, প্রধামন্ত্রী শেখ হাসিনা ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীকে মনোনীত করেছে। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর প্রার্থীকে জয়ী করবো। আর এজন্য আমাদেরকে প্রতিটি মানুষের কাছে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে। তাহলে মানুষ নৌকায় ভোট দিয়ে আইভীকে জয়ী করবে।

 

আর আইভী জয়ী মানে প্রধানমন্ত্রী জয়ী হওয়া। পরে আইভীকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর জন্য আমরাও মানুষের কাছে গিয়ে ভোট চেয়ে যাচ্ছি। আমার বিশ্বাস আইভী এবার বিপুল ভোটে জয়ী হবে। এসময় উপস্থিত ছিলেন, জিয়া উদ্দিন,আরশি,কামাল হোসেন, রানু, মিঠু, মনির সহ সর্বস্তরের লোকজন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন