আইভী পক্ষে ১৫নং ওয়ার্ড আ’লীগের উঠান বৈঠক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৪:০৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র পক্ষে নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১জানুয়ারী) বাদ মাগরিব বোস কেবিনের সামনে এই উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আব্দুর আউয়াল শামীম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাবেক মহিলা এমপি অ্যাডভোকেট হোসনে আরা বাবলী। সভার সভাপতিত্ব করেন, নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন। আরো উপস্থিত ছিলেন, তৌহিদ, নুরুল ইসলাম, অজয় রৌদ্র, সুব্রত কুমার সাহা।
কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আব্দুর আউয়াল শামীমের বলেছেন, আইভী জনগণের প্রিয় মেয়র। তাকে বিপুল ভোটে জয়ী করবে। যতই ষড়যন্ত্র হোক, কোন মতে আইভীকে পরাজয় করতে পারবেন না। দলীয় সভানেত্রী শেখ হাসিনা সব কিছু জেনে আইভীকে মনোয়ন দিয়েছেন। তার জনপ্রিয়তা শহর সিদ্ধিরগঞ্জ বন্দর নাগরিক মধ্যে দেখতে পেয়েছি। নারী ভোটাররা আইভী সবচেয়ে বেশি রয়েছে। তৈমূর আলম খন্দকার এখন চারিদিকের অন্ধকার দেখতাছে। ধানের শীর্ষ রেখে তিনি এখন হাতি চড়েছে, বেশি দূরে যেতে পারবেন না।
নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ১৬ জানুয়ারী বিপুল জয়ী করে আইভীকে ফুলের মালা পড়াবে নগরবাসী। আওয়ামীলীগ শক্তিশালী দল, তাকে জয়ী করার জন্য আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীরা একযোগে কাজ করছে।


