Logo
Logo
×

নগর জুড়ে

আইভীর পক্ষে মহানগর শ্রমিক লীগের ব্যাপক গণসংযোগ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম

আইভীর পক্ষে মহানগর শ্রমিক লীগের ব্যাপক গণসংযোগ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে মহানগর শ্রমিকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে মহানগর শ্রমিকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে নগরীর বাপ্পী চত্বর এলাকায় মহানগর শ্রমিকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক কামরুল হাসান মুন্না’র নেতৃত্বে এ গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আইন ও ধরকষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

 

এসময় কাজিম উদ্দিন প্রধান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নারায়ণগঞ্জের অহংকার ডা. সেলিনা হায়াত আইভী আপাকে নৌকা প্রতীক দিয়েছেন। তাকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও আমাদের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে আজ মুন্নার নেতৃত্বে আমরা এই নিতাইগঞ্জে গণসংযোগ করেছি। যাতে করে আগামী ১৬ই জানুয়ারী নির্বাচনে আমাদের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে আমরা বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে পারি। মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান মুন্না বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীকে আপনারা গত দুই দুইবার মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন। আপনারা আপনাদের পবিত্র আমানত ভোট খেয়ানত করেননি, আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমাদের মেয়র এই সিটি কর্পোরেশন এলাকায় যেভাবে উন্নয়ন করেছে আমরা তাকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করলে, এই উন্নয়ন অব্যাহত থাকবে এবং এই উন্নয়নের গতি আরো সঞ্চার করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার। আমাদের প্রধানমন্ত্রী সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন। আগামী ১৬ই জানুয়ারী আপনারা সবাই যার যার ভোটকেন্দ্রে আসবেন। নিজের ভোট নিজে দেবেন। নৌকা মার্কাকে বিজয়ী করে আমাদের সকলকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।

 

এর আগে বিকেলে নগরীর বাপ্পী চত্বরের সামনে থেকে শত শত নেতাকর্মী নিয়ে নগরীর ১৮নং ওয়ার্ডব্যাপী এ নির্বাচনী গণসংযোগ করা হয়। এসময় ডা. সেলিনা হায়াৎ আইভীর লিফলেট বিলিসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দরা। মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুলের সার্বিক পরিচালনায় এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কামাল হোসেন, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মহিউদ্দিন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিয়ন, নূর ইসলাম সবুজ, ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী গোলাম কবির, ২৩নং ওয়ার্ডের সভাপতি লিটন ও ১৩নং ওয়ার্ডের সভাপতি সুমনসহ আওয়ামীলীগও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন