Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১৪নং ওয়ার্ডে মাসুম আহমেদ এর ঠেলাগাড়ি মার্কায় উঠান বৈঠক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৪:২৭ পিএম

নাসিক ১৪নং ওয়ার্ডে মাসুম আহমেদ এর ঠেলাগাড়ি মার্কায় উঠান বৈঠক
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ’র ঠেলাগাড়ি মার্কা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকালে নাসিক ১৪নং ওয়ার্ড দেওভোগ আখড়া ডি.এন. রোড এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ বলেন, আমি নির্বাচনে বিজয়ী হলে এ ওয়ার্ড থেকে মাদক নির্মূলসহ এলাকার মানুষকে ন্যায় বিচারের ব্যবস্থা করবো। যদি আমি এ কাজগুলো করতে ব্যর্থ হই বা না করি, তাহলে আপনারা আমাকে যা বলবেন আমি তাই মেনে নেব। ব্যর্থ হলে প্রয়োজনে আমি কাউন্সিলর পদ ছেড়ে দিবো। তিনি বলেন, কাউন্সিলর হই বা নাই হই আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো। আপনাদের কাছে আমার অনুরোধ একজন ভালো ব্যক্তিকে কাউন্সিলর বানাইয়েন। নয়তো, সারাজীবন এর খেসারত আমাদের সবাইকে দিতে হবে। আমি কোন অপকর্মের সাথে জড়িত না। আমি কখনও মানুষের উপকার ছাড়া ক্ষতি করি নাই। সারাজীবন চেষ্টা করেছি আপনাদের সেবা করতে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আপনারা যদি মনে করেন আমি কাউন্সিলর হবার যোগ্য, আমাকে দিয়ে এলাকার উপকার হবে,  তাহলে দয়া করে আগামী ১৬ জানুয়ারী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

 

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, গোয়ালপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল ঘোষ, মো. বাবুল, সুজন আইচ, যুবলীগ নেতা মো. হারুন অর রশীদ, গোয়ালপাড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি মো. ইসমাইল হোসেন , সহ সভাপতি মৃদুল আহমেদ সহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন