Logo
Logo
×

নগর জুড়ে

জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আইভীকে নির্বাচিত করুন: সাবেক সাংসদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আইভীকে নির্বাচিত করুন: সাবেক সাংসদ
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী।

 

বুধবার ( ১২ জানুয়ারি ) সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল, উত্তর ধনকুন্ডা , ক্যানেল পার্কসহ আশপাশের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। 

 

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে ফরিদুন্নাহার লাইলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জের প্রতিটি রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আইভী নারায়ণগঞ্জের মানুষের মন জয় করেছেন।  এখন উন্নয়নের ধারাবাহিকতার জন্য আবারও আইভীকে জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দেখতে চান। আগামী ১৬ জানুয়ারি সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আইভীকে নির্বাচিত করুন। 

 

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রাসেল , লেখক ও কবি জামাল উদ্দিন সবুজ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন,আওয়ামীলীগ নেতা মো. শাহ্ আলম, মো. আমির হোসেন, মো. শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন