আইভীর জন্য ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে সাবেক সাংসদ লাইলী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৪:৪৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী।
বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি ) সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলী, আইলপাড়া, নতুন আইলপাড়া, পশ্চিম ও পূর্ব এনায়েতনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে মেয়র প্রার্থী ডা. সেলিম হায়াৎ আইভীর পক্ষে ভোট চেয়ে গনসংযোগ করেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময়ে তিনি ভোটারদের মধ্যে নৌকা মার্কার লিফলেটও বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য বিএম আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ আলম, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, লেখক ও কবি জামাল উদ্দিন সবুজ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সোনারগাঁওয়ের সাবেক সাংসদ মোবারক হোসেনের একমাত্র পুত্র এরফান হোসেন দীপ, আওয়ামীলীগ নেতা মো. মোসলেউদ্দিন, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন, সহ- সভাপতি মো. শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


