মার্কেন্টাইল ব্যাংক লি. এর উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম
শহরের ২নং রেলগেট এলকায় মার্কেন্টাইল ব্যাংক লিঃ’র উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শখার ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীম শরৎ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মীম শরৎ গ্রুপের চীপ অপারেটিং অফিসার সুবোধ চন্দ্র সাহা। গতকাল বিকালে প্রায় দুইশত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, এটা একটা ভালো উদ্যোগ। এমন একাটা অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রন পাওয়ায় আমি গর্বিত।
আমি এই ব্যাংকের শাহাদাত হোসেন খানকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। সেই সাথে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সাবাইকে আবার ধন্যাবাদ জানাই এমন একটা মহতী অনুষ্ঠানের জন্য। আর আপনারা যারা শীতবস্ত্র নিতে এসেছেন আমি আপনাদের অনেককেই চিনি। আপনারা না আসলে আমরা এমন মহত কাজ করতে পারতাম না। সবাই ভালো থাকবেন মাস্ক ছাড়া বাহিরে বেড় হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলবেন।
এছাড়া বক্তব্য রাখেন বিশেষ অতিথি মীম শরৎ গ্রুপের চীফ অপারেটিং অফিসার সুবোধ চন্দ্র সাহা ও আমরা খানপুরবাসী সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর পোকন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


