নৌকার পক্ষে কেন্দ্রীয় ও মহানগর কৃষকলীগের প্রচারণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৬ পিএম
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী`র নৌকা মার্কা প্রতীকের পক্ষে ভোট চেয়ে মিছিল করেন কেন্দীয় কৃষকলীগের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী'র নৌকা মার্কা প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচার-প্রচারণা করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের চাষাঢ়া, জামতলা এলাকায় নৌকা মার্কার পক্ষে মিছিল করেন কৃষকলীগের কেন্দীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের আহবায়ক শাহ-জামাল খোকন ও সদস্য সচিব আবু সুফিয়ান রেলীন এর তত্ত্বাবধনে এসময় মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সংরক্ষিত সংসদ সদস্য এড.শামীম আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিধ হাবিবুর রহমান মোল্লা, পানো, দপ্তর সম্পাদক সানু।
আরও উপস্থিত ছিলেন কৃষকলীগের নারায়ণগঞ্জ মহানগরের স্থায়ী নেতা বাবুল দেওয়ান, মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, হাজী মো. সেলিম, আব্দুল আজিজ, জহিরুর ইসলাম মুন্সি, আবুল হোসেন, শাহবুদ্দিন মাস্টার, করিম আহমেদ, হানিফ সহ প্রমূখ। এসময় নেতাকর্মীরা ১৬ তারিখে নৌকা প্রতীকের পক্ষে সকলের কাছে ভোট চান।


