ঘুড়ি মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী মনিরের নির্বাচনী উঠানবৈঠক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৭ পিএম
গতকাল নাসিক ১৪নং ওয়ার্ড নতুন পাল পাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী মনিরের ঘুড়ি মার্কা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.মনিরুজ্জামান মনির এর ঘুড়ি মার্কা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১২ জানুয়ারী) সন্ধা ৭টায় নাসিক ১৪নং ওয়ার্ড নতুন পাল পাড়া এলাকায় ঘুড়ি মার্কা প্রতীকে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় পালপাড়া এলাকার কৃতি সন্তান শরিফুল ইসলাম লিটন এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস.এম আহসান হাবিব, রুবেল, স্বপন দত্ত, বিমল ঘোষ, খোকন, মনা, সৌরভ, প্রদীপ ঘোষ, লক্ষণ ঘোষ, লেলিং, ফারুক সহ অত্র এলাকার নারী পুরুষ ও ময়-মুরব্বী উপস্থিত ছিলেন।
এসময় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আমি ফজরের নামাজ পরে মা-বাবার কবরস্থানে যাই, তার পরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসি। আপনারা আমাকে যেই কোন সময় ডাকলে আমাকে পাবেন। আপনাদের যেই কোন আপদ বিপদে আমি এগিয়ে আসব। অনেকে মিথ্যা কথা বলে আমার বাড়ি নাকি ১৬নং ওয়াডের্, আমার বাড়ি ত ১৪নং ওয়ার্ডে।
আমি মিথ্যা কথা বলি না। আপনাদের সাথে আমার একটাই চাওয়া আমি ১৬ তারিখে আমার ঘুড়ি মার্কায় একটি করে ভোট দিয়েন ও মেয়র পদে আইভী আপাকে নৌকা মার্কায় একটি করে ভোট দিয়েন। এ সময় বক্তরা বলেন, মনির ভাল ও সত মানুষ, আপনাদের কাছে অনুরোধ করে বলছি,আগামী ১৬ তারিখে মনিরের ঘুড়ি মার্কায় একটি করে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।


