Logo
Logo
×

নগর জুড়ে

তৈমূরের পক্ষে প্রচারণায় গায়ক আসিফ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:০৪ পিএম

তৈমূরের পক্ষে প্রচারণায় গায়ক আসিফ

গতকাল স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

 

গতকাল দুপুরে খানপুর হাসপাতাল থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেট্টো হল মোড়ে পথসভার আয়োজন করা হয়। এসময় শেষের দিকে এসে মিছিল ও পথসভায় অংশ নেন আসিফ আকবর। পথসভায় সবাইকে হাতি প্রতীকে ভোট দিয়ে তৈমূর আলম খন্দকারকে জয়ী করার আহ্বান জানান কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

 

তিনি বলেন, ‘আজ আমরা নারায়ণগঞ্জে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে জিতিয়ে এই দুর্নীতিবাজ সরকার, লুটেরা সরকারের কার্যকলাপের প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে তৈমূর আলম খন্দকারকে নির্বাচিত করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

 

বোঝাতে হবে নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে। এখান থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো হুমকিকে ভয় করবেন না। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। তৈমূর আলম খন্দকারকে বিজয়ী করেই আপনারা ঘরে ফিরবেন।

 

’পথসভা শেষে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সঙ্গে নিতাইগঞ্জ এলাকার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান কণ্ঠশিল্পী আসিফ আকবর।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন