Logo
Logo
×

নগর জুড়ে

মাদক ব্যবসায়ী বিটু গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

মাদক ব্যবসায়ী  বিটু গ্রেফতার
Swapno

শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটুকে গ্রেফতার করা হয়েছে। 

 

বুধবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

 

এর আগে ১১ জানুয়ারি রাতে শহরের নিতাইগঞ্জ থেকে র‌্যাব-১১ সালাউদ্দিন বিটুকে আটক করে। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করে। 

 

সালাউদ্দিন বিটু নিতাইগঞ্জ শীতলক্ষ্যার নলুয়া এলাকার আবিদ আলী চৌধুরী ওরফে হাবলু চৌধুরীর ছেলে। সালাউদ্দিন বিটুর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (পশ্চিম) ফখরুদ্দিন ভূঁইয়া। 

 

তিনি জানান, র‌্যাব তাকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় আটক করে। মামলাটি আমরা তদন্ত করছি। সেই মামলায় র‌্যাব তাকে আমাদের কাছে হস্তান্তর করে। 

 

এই মামলায় তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি। তিনি আরও জানান, বিটুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন