Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হেনার বিশাল শোডাউন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৬:১৭ পিএম

নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হেনার বিশাল শোডাউন
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষদিনে বিশাল শোডাউন করে ভোট প্রার্থনা করেছেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড  আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সেলিম আহমেদ হেনা। 

 

বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি ) দুপুর থেকেই ওয়ার্ডের বিভিন্ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মী ও কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জমায়েত হয় আইটি স্কুলের মোড়ে। তাদের হাতে ফেস্টুন, ব্যানারে সুসজ্জিত হয়ে প্ল্যাকার্ড ট্রাক্টর মার্কার প্রতীক শোভা পাচ্ছিল। পরে বিকেল সাড়ে তিনটায় কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ হেনার নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। ঢাক ঢোল বাদ্যযন্ত্রের তালে তালে কর্মী-সমর্থকরা নেচে গেয়ে ট্রাক্টর মার্কার স্লোগান দেন। কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময়ে রাস্তার দুই পাশে শত শত মানুষের ভিড় জমে যায় মিছিলটি দেখার জন্য। এসময় কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ হেনা হাত নেড়ে তাদেরকে সালাম জানান ও ট্রাক্টর মার্কায় ভোট প্রার্থনা করেন। 

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,বিশিষ্ট শ্রমিকলীগ নেতা খাজা শাহাবুদ্দীন, সিরাজুল হক, শামসুদ্দিন প্রধান, জাহাঙ্গীর আলম,১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র দে, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব আলম, সদস্য নাসির উদ্দিন, নিজাম উদ্দিন, কামাল হোসেন, মো. অদুদ, রফিকুল ইসলাম সজল, শেখ মো. আলাউদ্দিন, হালিম বেপারী, যুবলীগ নেতা আনোয়ার সাঈদ লিংকন, মহিলা লীগ নেত্রী এড. সেলিনা ইয়াসমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন