Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে দিদার খন্দকার ঝুড়ি মার্কায় গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৪:৪৮ পিএম

১৪নং ওয়ার্ডে দিদার খন্দকার  ঝুড়ি মার্কায় গণসংযোগ

সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার ঝুড়ি মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার ঝুড়ি মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় দেওভোগ আখড়া মন্দির সংলগ্ন রথখোলা, পালপাড়া, দিঘিরপাড়, ভুইয়ারবাগ, বাজুইনাপাড়া, দাতাসড়ক, বোয়ালিয়াখাল, গলাচিপা, নন্দীপাড়া, ভুইয়ারবাগসহ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন।

 

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি বিকাল থেকে ঝুড়ি মার্কা নিয়ে গনসংযোগ করেন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সহ বিভিণ্ন সংগঠনের নেতাকর্মীরা আজিজ খন্দকার ,খোকা খন্দকার মনির মল্লিক সেলিম শাসুল ইসলাম মুজিবুর রহমান বিল্পব কুন্ডু, রিপন খান সহ নেতৃবৃন্দ গনসংযোগ  শেষে বক্তব্য রাখেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, গতকাল  বুধবার বিকালে পুরাতন কোট এলাকায় জনতা ব্যাংকের সামনে প্রচারনা করার সময় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকারকে দূর্বৃত্তরা তুলে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে।এ ঘটনায় দিদার খন্দকার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। সন্ত্রাস, মাদক মুক্ত এলাকা প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের সুযোগ্য কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার ঝুড়ি মার্কা কে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

 

আমাদের পরবর্তী প্রজন্মের সন্তানদের স্বার্থেই সকল বিবেকবান ভোটারদের প্রতি আমার আকুল আবেদন ১৬ই জানুয়ারি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের এলাকার উন্নয়ণ করার সুযোগ দিবেন । দিদার খন্দকারের  দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন। প্রতিটি স্লোগানে তালমিলিয়ে উত্তর দিয়েছে গণসংযোগকারী ও নির্বাচনী এলাকাবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন