Logo
Logo
×

নগর জুড়ে

রাসেলকে নির্বাচিত করুন আরও উন্নয়ন হবে : হেলাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৪:৫৫ পিএম

রাসেলকে নির্বাচিত করুন আরও উন্নয়ন হবে : হেলাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী এইচ এম রাসেলের সমর্থনে নগরীর দক্ষিণ র‌্যালী বাগান এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী এইচ এম রাসেলের সমর্থনে নগরীর দক্ষিণ র‌্যালী বাগান এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার রাতে বাদ এশার পর এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিলর প্রার্থী রাসেল বলেন, আমি আপনাদের মাঝে কাজ করার জন্য মুরুব্বিদের অনুরোধে কাউন্সিল প্রার্থী হয়ে এসেছি। আমি নির্বাচিত হই আর নাই সব সময় আমানাদের মাঝে কাজ করে যাবো। আপনারা যাকে সব সময় কাছে পাবেন তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। আমি জনপ্রতিনিধি না আপনাদের কর্মচারী হয়ে কাজ করতে চাই। আর এই কাজ করার জন্য আপনারা আমাকে ভোটের মাধ্যমে নির্বাচি করে সেবা করার সুযোগ করে দিবেন বলে বিশ্বাস করি।

 

মহানগর আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, তরুনরা এখন সমজা সেবায় এগিয়ে আসছে। প্রধানমন্ত্রী নিজেও এখন তরুনদের সমাজ সেবা এগিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুপ্রেরনায় রাসেলও আপনাদের সেবা করার জন্য এগিয়ে এসেছে। আমরাও রাসেলের মাধ্যমে আপনাদের সেবা করে আসছি এবং সব সময় করে যাবো। আপনারা রাসেলকে ভোট দিয়ে নির্বাচিত করুন দেখবেন সে দিন রাত আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। তাই রাসেলকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, র‌্যালী বাগান পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন, শরীফ হোসেন মোল্লা, মো. কালাম, মো. কামাল হোসেন, শান্ত সহ আরো অনেকে।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন