Logo
Logo
×

নগর জুড়ে

১৪ নং ওয়ার্ডকে রোল মডেল হিসেবে গড়ে তুলবো : সফিউদ্দিন প্রধান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৫:৩৭ পিএম

১৪ নং ওয়ার্ডকে রোল মডেল  হিসেবে গড়ে তুলবো : সফিউদ্দিন প্রধান
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৪ নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের আয়োজনে ওয়ার্ডের সফল কাউন্সিলর ও পুনরায় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সফিউদ্দিন প্রধানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর নন্দীপাড়া এলাকায় পঞ্চায়েত কমিটির উপদেষ্টা হাজী মো. নূর হোসেন এর সভাপতিতে লাটিম মার্কা প্রতিক নিয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সফিউদ্দিন প্রধান।

 

বৈঠকে সফিউদ্দিন প্রধান বলেন, আমি ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় উঠান বৈঠক করেছি। সেই বৈঠকে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন এবং তারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন বলে আশ্বস্ত করেছেন। এই ১৪ নং ওয়ার্ডবাসী আপনারা সকলে আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছিলেন। আপনারা আপনাদের পবিত্র আমানত ভোট খেয়ানত করেননি। আপনারা কাউন্সিলর বানিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। এই ওয়ার্ডকে উন্নয়নের সফলতার ধারপ্রান্তে পৌছে দিয়েছি। আমার অসমাপ্ত কিছু উন্নয়ন কাজ বাকী আছে যেই কাজগুলো চলমান এবং আরো কিছু উন্নয়ন নতুন করে করতে হবে। আপনারা যদি আমাকে আবারো সেই সুযোগ দেন আমি আপনাদের কথা দিচ্ছি, এবার আরো দায়িত্বের সাথে সেই কাজগুলো সম্পূর্ন করবো এবং আপনাদের এই ১৪ নং ওয়ার্ডকে সারা বাংলাদেশের মধ্যে একটা আধুনিক রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।

 

সফিউদ্দিন প্রধান আরো বলেন, আমার প্রতিদ্বন্ধী প্রার্থী পরাজিত হবে বিধায় ভয়ে তারা দাতা সড়ক, পানির টাকিং, একতা সড়ক, রতখোলা ও ভূইঁয়ার বাগের পশ্চিম পাড় এলাকায় নূর মসজিদ, কাশীপুর, ভোলাইল ও পঞ্চবটি থেকে বহিরাগত লোক দিয়ে আমার মহিলা কর্মি ও সাধারন কর্মিদের নির্বাচনি প্রচারণায় বাধাঁ সৃষ্টি করছে। তাদের মধ্যে অন্যতম মনিরুজ্জামান মনির, তার ভাগিনা ও ভাতিজারা বিভিন্ন ভাবে আমার কর্মিদের হুমকি প্রদান করে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কোন সন্ত্রাসীদের ভয় পাই না। আমার ওয়ার্ডবাসী আগামী ১৬ তারিখে ভোটের ময়দানে এর জবাব অবশ্যই দিবে। নির্বাচন কমিশনের উপর আমার শতভাগ আস্থা আছে। প্রশাসনের উপরও আস্থা আছে। আমি তাদের বলবো, জেলা পুলিশ সুপার আমাদের যেভাবে আশ্বস্ত করেছেন ঠিক সেভাবেই আগামী ১৬ই জানুয়ারী প্রশাসন একটি সুষ্ঠ নির্বাচন আমাদের নারায়ণগঞ্জবাসীকে উপহার দেবেন বলে আমরা আশা প্রকাশ করছি। একমাত্র আমার প্রতিদ্বন্ধী প্রার্থীরাই আমার প্রচারণায় বাধাঁ সৃষ্টি করছে এটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা বলে মনে হচ্ছে। আমি আমার কর্মিদের শান্ত থাকতে বলেছি। আমার ওয়ার্ডের ৮টি কেন্দ্রের মধ্যে ৩ টি কেন্দ্র আমার কাছে অত্যান্ত ঝুকিঁপূর্ণ বলে মনে হচ্ছে। তাদের মধ্যে আদর্শ বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, লক্ষীনারায়ণ আখড়া ও বিদ্যানিকেতন হাই স্কুল এই তিনটি কেন্দ্রে আমি বিশৃংখলার আভাস পেয়েছি। আমি এই ৩টি কেন্দ্রের প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

 

এছাড়াও মো. সফিউদ্দিন প্রধানের আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের মানুষ যেন ভালো থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন। এই সরকার এ দেশকে উন্নয়নের উচ্চ শিখড়ে নিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ কি করে এতো দ্রুত একটি উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে। অনেক উন্নত দেশ এখন বাংলাদেশকে ফলো করছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন