Logo
Logo
×

নগর জুড়ে

প্রচারণার শেষদিনেও আইভীর জন্য ভোট প্রার্থনা সাবেক সাংসদ লাইলীর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৬:৩৬ পিএম

প্রচারণার শেষদিনেও আইভীর জন্য ভোট প্রার্থনা সাবেক সাংসদ লাইলীর
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার- প্রচারণার শেষ দিনেও  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায় ভোটারদের কাছে প্রার্থনা করে গনসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী।

 

শুক্রবার ( ১৪ জানুয়ারি ) সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল, মধুগড়, নয়াপাড়া, লাকি বাজার, চৌধুরী বাড়ি, বৌ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গনসংযোগ করেন এবং মেয়র প্রার্থী ডা. সেলিম হায়াৎ আইভীর জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। 

 

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, লেখক ও কবি জামাল উদ্দিন সবুজ, মিরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. কাজী আজাদুল কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার,  মহানগর আওয়ামী লীগের সদস্য বিএম আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ আলম, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, আওয়ামীলীগ নেতা মো. মোসলেউদ্দিন, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেনহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন