Logo
Logo
×

নগর জুড়ে

প্রচারনার শেষ দিনে ১১নং ওয়ার্ডে রিয়েল’র বিশাল শোডাউন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৮:৪১ পিএম

প্রচারনার শেষ দিনে ১১নং ওয়ার্ডে রিয়েল’র বিশাল শোডাউন
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারনার শেষ দিনে বিশাল শোডাউন করে ঠেলাগাড়ি মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ.বি.এ. সাইফুল হাসান রিয়েল। প্রচারণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু। গতকাল সন্ধ্যায় ১১নং ওয়ার্ডের খানপুর সরদার পাড়া রেল লাইন এলাকায় এই শোডাউন এর আয়োজন করা হয়।

 

এসময় ওয়ার্ডের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যাক নারী পুরুষ কর্মি সমর্থকরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে ঠেলাগাড়ি মার্কা নিয়ে এবং সাউন্ড সিস্টেম ও ঢোল বাজনা বাজিয়ে ঠেলাগাড়ি মার্কার বিশাল শোডাউন করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।  

 

সাইফুল হাসান রিয়েল বলেন, ১১নং এই ওয়ার্ডটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। শুধু তাই না বিভিন্ন উন্নয়ণ মূলক কাজ থেকেও বঞ্চিত। আমি ১১নং ওয়ার্ডকে একটি আধুনিক ও রোল মডেল হিসাবে গড়ার অঙ্গিকার নিয়ে নির্বাচন করছি। অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। বিগত দিনে আপনাদের  পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব। লেখাপড়ারসহ নতুন প্রজন্মকে খেলাধূলায় অব্যস্থ করা হবে। মাদকমুক্ত ওয়ার্ড করাই হবে আমার মুল লক্ষ। ইনশাল্লাহ আপনারা আমাকে আগামী ১৬ জানুয়ারী ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিজয়ী হলে আগামী ৫বছর ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন