Logo
Logo
×

নগর জুড়ে

এই শহরের মাটি ও মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছিঃ আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৮:৫২ পিএম

এই শহরের মাটি ও মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছিঃ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর গনমিছিল। ছবি: আল আমিন তুষার

Swapno

আজ বিকেলে নাসিক নির্বাচনে প্রচারণার শেষ দিনে নারায়ণঞ্জবাসীর কাছে গণমিছিলের মাধ্যমে ভোট চান আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। নগরের ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে এক সমাবেশের আয়োজন করা হয়। 

 

 

জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন,‘এই শহরের মাটি ও মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার বাবা আলী আহাম্মদ চুনকাও এই শহরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। নগরবাসীর উদ্দেশে আইভী বলেন, ‘আমি আপনাদের ডাকে ছুটে এসেছি, দীর্ঘ ১৮ বছর আপনাদের কল্যাণে কাজ করেছি।’

 

তিনি আরও বলেন ‘যেকোনো সময় আমার জীবনে কিছু ঘটতে পারে। আমার নিজের জীবন বাজি রেখেছি, আমার বাবার মতো আপনাদের খেদমত করার সুযোগ দিন আমাকে।’

 

 

আইভী বলেন, ‘আবারও দরবারে এসেছি, আপনাদের দুয়ারে এসেছি শান্তির বার্তা নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এই নৌকা আইভীর নৌকা, এই নৌকা নারায়ণগঞ্জের নৌকা, এই নৌকা হজরত নূহ (আ.) নৌকা, এই নৌকা একাত্তরের নৌকা, এই নৌকা বিজয়ের নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকাকে হারানোর ক্ষমতা কারও নেই, কারও নেই।’ 

 

 

নৌকার বিজয় সুনিশ্চিত বলে, নগরবাসীকে  নারী-শিশুবান্ধব, পরিবেশবান্ধব নগরীর গড়ার জন্য তাকে আবারও পাঁচ বছর সেবা করার সুযোগ দিতে আহ্বান জানান। 

 

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন সাহার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন