Logo
Logo
×

নগর জুড়ে

১৮ নম্বরে কাউন্সিলর প্রার্থী মামুনের স্বরণকালের তাকলাগানো শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:২৭ পিএম

১৮ নম্বরে কাউন্সিলর প্রার্থী মামুনের স্বরণকালের তাকলাগানো শোডাউন
Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রচারণার শেষ দিনে স্মরণকালের সেরা তাকলাগানো শোডাউন ও পথসভা করেছে ১৮ নম্বর ওয়ার্ডের  টিফিন ক্যারিয়ার মার্কার কাউন্সিলর প্রার্থী মো. হান্নান মামুন। শুক্রবার বিকেলে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পাঠাননগর এলাকায় কাউন্সিলর প্রার্থী মো. হান্নান মামুরে প্রচারণায় এ শোডাউন অনুষ্ঠিত হয়। পরে পথসভাটি শহীদ নগর ব্রীজ হয়ে বাপ্পিচত্বর ঘুরে নিতাইগঞ্জ ঘুরে শীতলক্ষা হয়ে পাঠান নগর এলাকায় এসে শেষ হয়।  

 

পথসভা শেষে কাউন্সিলর প্রার্থী হান্নান মামুন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে সন্তুষ্ট ছিলেন বলে আজকে আমাদের প্রচারণায় মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটের দিন পর্যন্ত এই গণজোয়ার অব্যাহত থাকলে জয় আমাদের সুনিশ্চিত। আমাকে ভালোবেস যারা এগিয়ে এসেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যারা মাদক,কিশোর গ্যাং সহ বিভিন্ন অপকর্মের সাথে জরিত তারাও প্রার্থী হয়েছে। এই এলাকার মানুষের ঘাড়ে নাসিকের বর্জ্য চাপিয়ে দেয়। এখানে মাদকের হাট বসে। এই টাকা নিয়ে ক্ষমতাসিন দলের প্রার্থীরা ভাগ ভাটোয়ারা নিয়ে জগরা লাগে।

 

মামুন বলেন, আমি আপনাদের মাঝে সেবক হয়ে কাজ করতে চাই। প্রজাতন্ত্রের কর্মকর্তা না হয়ে কর্মচারী হয়ে থাকতে চাই। আর এজন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। সেই সহযোগিতা হলো আপনারা আমাকে টিফিন ক্যারিয়ার মার্কায় একটি করে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি জানি আল্লাহ যেন আমাকে জয়ী করে তার জন্য অনেকে রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন । আপনাদের এই দোয়া আল্লাহ বিফলে নিবে না। আশা করি জয়ী হয়ে আপনাদের সেবা করতে পারবো। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন