Logo
Logo
×

নগর জুড়ে

‘অগ্নিপরীক্ষায় পরীক্ষিত সেনানী সেলিনা হায়াৎ আইভী’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ পিএম

‘অগ্নিপরীক্ষায় পরীক্ষিত সেনানী সেলিনা হায়াৎ আইভী’
Swapno

# নির্বাচনকে সামনে রেখে কোন সন্ত্রাসীদের উকিঁঝুকি আমরা মানবোনা।


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন,  ডা. সেলিনা হায়াৎ আইভীকে মাননীয় নেত্রী মনোনয়ন দিয়েছেন। আমরা মনোনয়ন বোর্ডের সদস্য ছিলাম। আমরা কোন কথাও বলতে পারি নাই। নেত্রী বোর্ডে বসেই বললেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোন আলোচনা হবেনা, আমার প্রার্থী হল নারায়ণগঞ্জের আইভী এবং আইভী। সেই আইভীকে নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আইভী হঠাৎ করে আপনাদের সামনে আসা কোন মানুষ না। অগ্নিপরীক্ষায় পরিক্ষীত এই সেলিনা হায়াৎ আইভী। এই নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কে? আইভী। এই নারায়ণগঞ্জে অশান্তির বিরুদ্ধে শান্তির স্বপক্ষে নির্ভীকভাবে দাঁড়িয়েছে আইভী। আজকের পথসভায় না আসলে আমাকে বললেও আমি বিশ্বাস করতে পারতাম না যে, এই পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। এমাথা থেকে ওমাথা দেখা যায়না।



গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় উপস্থিত ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।


আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে নানক বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আপনারা ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমে আপনাদের কাছে সালাম পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, যাও তোমরা বলে আসো আমার পক্ষ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভী যদি মেয়র নির্বাচিত হয় তাহলে নারায়ণগঞ্জ মহানগরের সকল উন্নয়নের দায়িত্ব আমি নিয়ে নিলাম।



নানক আরো বলেন, আমি আপনাদের সকলকে ১৬ জানুয়ারি রবিবার ভোটকেন্দ্রে আসার আহবান জানাই। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন, ভোট দেওয়াবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন। মনে রাখবেন, কেউ কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। আমরা প্রশাসনকে গতকালও বলে এসেছি কোন বিশৃঙ্খলা এই নারায়ণগঞ্জে হতে পারবেনা। এই নারায়ণগঞ্জে নির্বাচনকে সামনে রেখে কোন সন্ত্রাসীদের উকিঁঝুকি আমরা মানবোনা।



পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম,  আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সভাপতি  আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমসহ লক্ষাধিক নেতাকর্মী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন