Logo
Logo
×

নগর জুড়ে

৭,৮ও ৯নং ওয়ার্ডে নওরীন’র বই মার্কার গণজোয়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৫:২২ পিএম

৭,৮ও ৯নং ওয়ার্ডে নওরীন’র বই মার্কার গণজোয়ার
Swapno

আগামী কাল ১৬ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৭,৮ও ৯ নং ওয়ার্ডের বই মার্কা প্রতীকের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও সাবেক গোদনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম ভূইয়ার একমাত্র সন্তান তাসনুভা নওরীন ইসলাম নির্বাচিত হওয়ার পথে।

 

ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় তাসনুভা নওরীন ইসলাম সমর্থনে চলমান পথসভা, মিছিল-মিটিং, উঠান বৈঠক ও গণসংযোগে নামছে মানুষের ঢল। যেখানেই যাচ্ছেন পাচ্ছেন মানুষের অফুরন্ত ভালোবাসা, দোয়া ও সমর্থন। ৭,৮ও ৯নং ওয়ার্ডবাসীরা জানান, এলাকার উন্নয়ন, মানুষের সুখে-দু:খে সর্বদা আমরা নওরীনের বাবাকে পাশে পেয়েছি। সব সময় তিনি মানুষের খোঁজ-খবর নিতেন। আমরা এলাকাবাসী কখনোই চেয়ারম্যান নজরুল ইসলামকে ভুলব না। বাবার মতই এই করোনাকালীন সময় আমাদের পাশে ছিলেন তাসনুভা নওরীন ইসলাম। করোনা কালিন সময়ে তাসনুভা নওরীন ইসলাম আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। সব সময় আমাদের খোজ খবর নিতেন। আমরা ও নওরীনকে আমাদের এই ৭,৮ও ৯নং ওয়ার্ডে তার বই মার্কা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করব।

 

এ বিষয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তাসনুভা নওরীন ইসলাম জানান, আমার মার্কা বই, কাল আমার বই মার্কায় আপনাদের একটি মুল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি চাই আপনাদের সুখে-দুখের সাথী হবে মৃত্যর আগ পযর্ন্ত যাবে সেবা করে যেতে পারি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন