১১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছক্কু’র পক্ষে মনির সরদারের বিশাল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৫:২৪ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব অহিদুল ইসলাম ছক্কুর ঝুড়ি প্রতীকের পক্ষে মডেল গ্রুপের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মনির হোসেন সরদার বিশাল শোডাউন করেছেন।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব অহিদুল ইসলাম ছক্কুর ঝুড়ি প্রতীকের পক্ষে মডেল গ্রুপের জেনারেল ম্যানেজার (উন্নয়ণ) মনির হোসেন সরদার বিশাল শোডাউন করেছেন।
গতকাল সন্ধ্যায় কিল্লার পুল এলাকায় ভোটারদের উদ্যোশে মনির সরদার বলেন, মডেল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অহিদুল ইসলাম ছক্কুকে সমর্থন করেছেন। তাই মাসুদ সাহেবের নির্দেশে ছক্কুর পক্ষে ভোট চাইতে এসেছি। আপনারা অহিদুল ইসলাম ছক্কুকে ঝুড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ওয়ার্ডের উন্নয়নে ছক্কুর বিকল্প নাই। এসময় ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে ঝুড়ি প্রতীকের কর্মি সমর্থক নারী পুরুষ মিলে মনির হোসেন সরদারের শোডাউনে যোগদান করেন। পরবর্তিতে মনির সরদার ১১নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ছক্কুর পক্ষে ভোট চান। এরপর ঝুড়ি মার্কার বিশাল মিছিল নিয়ে ১১নং ওয়ার্ডের নগর খানপুর, হাজীগঞ্জ, এম সার্কেস, তল্লা, কিল্লারপুল বরফকল এলাকা প্রদক্ষিন করে। ঝুড়ি প্রতীকের কর্মি সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা।


