১৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো : মুন্না
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৫:৩৩ পিএম
১৮ নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের আয়োজনে ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও পুনরায় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল হাসান মুন্নার ওয়ার্ডব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নিবার্চন উপলক্ষে ১৮ নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের আয়োজনে ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও পুনরায় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল হাসান মুন্নার ওয়ার্ডব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারী) বিকেলে নগরীর ১৮ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও পূণরায় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল হাসান মুন্নার নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
পথসভায় সংক্ষিপ্ত এক বক্তব্যে কামরুল হাসান মুন্না বলেন, আমি এই ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় উঠান বৈঠক করেছি। সেই বৈঠকে সকল ধর্মের মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন এবং তারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন বলে আশ্বস্ত করেছেন। এর আগে এই ১৮নং ওয়ার্ডে আপনারা সকলে মিলে আমাকে কাউন্সিলর নিবার্চিত করেছিলেন। এবার আমাদের লাভলু ভাই ঘুড়ি মার্কা প্রতীকের পাশে আছেন এবং তিনি আমাদের সমর্থন জানিয়েছেন। আপনারা যদি আমাকে আবারো সেই সুযোগ দেন আমি আপনাদের কথা দিচ্ছি, এবার আরো দায়িত্বের সাথে সকল কাজগুলো সম্পূর্ন করবো এবং আপনাদের এই ১৮ নং ওয়ার্ডকে সারা বাংলাদেশের মধ্যে একটা আধুনিক ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। কামরুল হাসান মুন্না আরো বলেন, আমার প্রতিদ্বন্ধী প্রার্থীরা পরাজিত হবে বিধায় ভয়ে তারা বহিরাগত লোক দিয়ে আমার মহিলা কর্মি ও সাধারন কর্মিদের নিবার্চনি প্রচারণায় বাধাঁ সৃষ্টি করেছে।
আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কোন সন্ত্রাসীদের ভয় পাই না। আমার ওয়ার্ডবাসী আগামী ১৬ তারিখে ভোটের ময়দানে এর জবাব অবশ্যই দিবে। নিবার্চন কমিশন ও প্রশাসনের উপর শতভাগ আস্থা আছে। আমি তাদের বলবো, জেলা পুলিশ সুপার আমাদের যেভাবে আশ্বস্ত করেছেন ঠিক সেভাবেই আগামী ১৬ই জানুয়ারী প্রশাসন একটি সুষ্ঠ নিবার্চন আমাদের নারায়ণগঞ্জবাসীকে উপহার দেবেন। এর আগে বিশাল এ গণসংযোগটি নগরীর বাপ্পি চত্বর এলাকা থেকে শুরু করে নলুয়া পাড়া, শীতলক্ষ্যা, কদমতলী, আলামিন নগর, জিএমসি, ডিয়ারা ও শহীদনগর হয়ে পূণরায় বাপ্পি চত্বরে এসে সংক্ষিপ্ত এক বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


