Logo
Logo
×

নগর জুড়ে

শহরব্যাপী হাতঘড়ি মার্কা প্রতীক নিয়ে সোহেল মোল্লার গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৫:৪০ পিএম

শহরব্যাপী হাতঘড়ি মার্কা প্রতীক নিয়ে সোহেল মোল্লার গণসংযোগ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নিবার্চন উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ রাশেদ ফেরদৌস সোহেল মোল্লার ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নিবার্চন উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ রাশেদ ফেরদৌস সোহেল মোল্লার ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই জানুয়ারী) বিকেলে গলাচিপা এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়কে হাত ঘড়ি মার্কা প্রতীক নিয়ে এ গণসংযোগ করেন মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা। এসময় বাংলাদেশ কল্যাণ পাটি জেলার নেতৃবৃন্দ ও সিটি কপোর্রেশনের অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন।

 

পরে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, আমি নগর পুত্র হিসেবে সকলের নিকট দোয়া চাই, আজ প্রচারণার শেষ দিন। আমরা দীর্ঘদিন প্রচারণা করেছি। আমরা আমাদের নাগরিক অধিকার ও ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই নির্বাচন করছি। ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠ ও সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে ইনশাআল্লাহ তারা এবার নতুন প্রজন্মকে কাজ করার সুযোগ দিবে এবং একঘেয়েমি থেকে ফিরে আসবে। নিবার্চনের আগে জনগণকে প্রার্থীরা অনেক প্রতিশ্রম্নতি দিয়েও পরে সেই কথা রাখতে পারে না। পরবর্তিতে তারা নিবার্চিত হওয়ার পর প্রতিশ্রম্নতিও রাখে না। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নিবার্চনে মেয়র প্রার্থী হিসেবে যিনি ছিলেন উনি আসলে এতো বছর থাকার পরও কি করেছে? কি করা উচিত ছিলো? কি কাজ করেছেন? কি কাজ করার দরকার ছিলো? সিটির জনগণই এবার এটা বিবেচনা করবে।

 

এছাড়াও বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত মেয়র প্রার্থী সোহেল মোল্লা আরো বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের জন্য যানজট মুক্ত করতে চাই। জলাবদ্ধতার পয়নিস্কাশনের যে সুয়ারেজ ব্যবস্থাসহ নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এর আগের নিবার্চনেও আমি বলেছিলাম, একটা ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও সাধারন মানুষের যাতায়াতের জন্য। আমি নিবার্চিত হলে অবশ্যই একটি ফুট ওভার ব্রিজও নির্মাণ করবো। ইনশাআল্লাহ সিটি কপোর্রেশনের প্রয়োজনে আমি জনগণকে সাথে নিয়ে তাদের প্রত্যাশা শতভাগ পূরণ করবো। নিবার্চন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আমার সম্পূর্ন আস্থা আছে। আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জ সিটি নিবার্চন যেহেতু একটা আলোচিত নিবার্চন। উৎসব মূখর পরিবেশে হওয়ার জন্যই আমরা এই নিবার্চনে অংশগ্রহন করেছি। কারণ, এই সিটি কপোর্রেশনের মানুষ অত্যান্ত শান্তিপ্রিয় মানুষ। তারা একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন চায়। আশা করি জনগনের এই প্রত্যাশা নিবার্চন কমিশন পূরন করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন